বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা

ফারিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে বোকা বনে গেলেন সাবা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

বিনোদন ডেস্ক : শবনম ফারিয়ার আজ জন্মদিন। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দেবীখ্যাত এই অভিনেত্রী। অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন নানা মাধ্যমে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জবাবও দিচ্ছেন তিনি। কিন্তু অভিনেত্রী সারিকা সাবা ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। শুভেচ্ছা জানাতে গিয়ে রীতিমতো বোকা বনেছেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী ও মডেল। শবনম ফারিয়া সারিকার অনেক পছন্দের, অবশ্য বলতে হবে না যে সারিকাকেও ফারিয়া কম পছন্দ করেন না। দুজনে একত্রে মধুর সময় পার করেছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের সময়। মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ধারবাহিক শিল্পীদের অনেক নিকটবর্তী করে দিয়েছিল, যার ফলে ধারাবাহিক শেষের দিকে শিল্পীরা আবেগে ভেসেছেন, ফেলেছেন চোখের জল। বলতে গেলে শবনম ফারিয়া ও সারিকা সাবার হৃদয়ের বাঁধনটা সেখানেই।

জন্মদিনে ফারিয়ার বাসায় কেক নিয়ে উপস্থিত হয়েছিলেন সারিকা। সারপ্রাইজ দিতে গিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে ফিরে এসেছেন। নিজের ফেসবুকের শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে এমন তথ্যই দিলেন। সারিকা বলেন, ‘সারপ্রাইজ দিব এ জন্য বাসার নিচে গিয়ে ফোন দিয়েছি, বারান্দায় আসো কেক কাটি। উনিই নিজে সারপ্রাইজ দিয়েছেন আমাকে যে বাসাতেই নাই। আজকে বাসি কেক কাটবো আসো। ’ ২০১৭ সালে তিনি মুহাম্মদ  মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘ফ্রেন্ডস’ শিরোনামের নাটকে প্রথম অভিনয় করেন। ২০১৮ সালে কাজল আরেফিন অমির ‘মেয়ে’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর তিনি একই পরিচালকের ‘জাস্ট চিল’ নাটকে অভিনয় করেন। তবে ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ  ঝুমুর চরিত্রে অভিনয় তাকে অভিনয়শিল্পী তকমাটা দৃঢ়তা দিতে সহায়তা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit