শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ছেলে, তবু ঝাড়ুদারই থাকতে চান মা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নিকে হারিয়েছেন ছেলে লাভ সিংহ উগোক। এত বড় জয়ের পরও মা বলদেও কউর স্থানীয়  স্কুলের ঝাড়ুদারের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তার বক্তব্য, ‘‘আমি যে কাজ করি, তা নিয়ে আমার গর্ব আছে। একটা সময় পর্যন্ত আমার আয় সংসার চালানোর জন্য পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফলে এখন ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।’’

বলদেবের ছেলে লাভ সিংহ প্রার্থী হওয়ার পর থেকেই তার পারিবারিক পরিচয় প্রচারের আলোয় এসেছিল। কংগ্রেস প্রার্থী ও বিদায়ী মুখ্যমন্ত্রীকে তিনি ৩৭ হাজার ৫৫৮ ভোটে হারিয়ে দিয়েছেন। সেই ফল প্রকাশের পরের দিন ঠিক সময়ে স্কুলে ঝাড়ু হাতে কাজে যোগ দেন বলদেও।  তিনি জানিয়েছেন, ছেলে বিধায়ক হলেও তিনি যা ছিলেন, তাই রয়েছেন। তাই নিজের কাজই তিনি করবেন। গ্রামের বাড়িতে বসেই তিনি বলেন, ‘‘অনেকে ভেবেছিলেন ছেলে ভোটে জেতার পরে আমি আর কাজে যাব না। কিন্তু আমি গিয়েছি। আমি কেন নিজের কাজ ছাড়তে যাব?’’

গত ২২ বছর ধরে গ্রামের স্কুল পরিষ্কারের কাজ করেন বলদেও। আশা ছিল, চুক্তিভিত্তিক কাজ কোনও এক দিন স্থায়ী হবে। কিন্তু বারবার আবেদন করেও তা হয়নি। বিধায়ক ছেলেকে বলদেও জানিয়ে দিয়েছেন যে নিজের এত দিনের কাজ তিনি চালিয়ে যেতে চান। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit