শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সাহসী চরিত্রে অভিনয়ে আপত্তি নেই : পাওলি দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী পাওলি দাম আবারও জানালেন সাহসী চরিত্রে অভিনয় করতে তার আপত্তি নেই। তিনি বলেছেন, ‘গল্পের প্রয়োজনে বারবার এমন চরিত্র করবেন তিনি। নগ্ন হতেও তার আপত্তি নেই।’ সম্প্রতি ‘ছত্রাক’ ছবির মতো গল্পের ছবিতে কাজ করার প্রত্যাশা জানিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পাওলি দাম বলেন, ‘যদি বুঝি, সেই চরিত্রটি জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করব। যে কোনো চরিত্রের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে সমর্পণ করে দিই আমি। যদি সেরকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এসব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনো অসুবিধা নেই।’

এই অভিনেত্রী জানান, ছোট থেকে পাশ্চাত্যের ছবি দেখতে দেখতে পর্দায় সাহসী দৃশ্য দেখা বা দেখানো নিয়ে কোনো নাক সিঁটকানো ছিল না তার। ‘টাইটানিক’-এর মতো জনপ্রিয় হলিউড ছবিতেও খুব সহজে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পাওয়া ছবিটি বিভিন্ন মহলে প্রশংসা পেলেও তুমুল বিতর্কে পড়েছিল। কারণ এতে পুরোপুরি নগ্ন হয়েছিলেন অভিনেত্রী পাওলি দাম। বাংলা সিনেমার ক্ষেত্রে ওই দৃশ্য ছিল বিরল।

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit