শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

সানি লিওন খুবই লক্ষ্মী : দীঘি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

বিনোদন ডেস্ক :  একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ঢাকায় এসেছিলেন বলিউড তারকা সানি লিওন। ওই অনুষ্ঠানে অন্যান্য ঢালিউড, বলিউড ও টলিউড তারকাদের সঙ্গে অংশ নেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি সানি লিওনের সঙ্গে কথা বলেছেন, আবার একটু ড্যান্সও করে নিয়েছেন। 

সেই উচ্ছ্বাস গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন দীঘি। তিনি বলেন, ‘সানি লিওনতো খুবই ভালো। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়িয়ে ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, সিউর? তিনি বললেন- ইয়েস, সিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি।’

বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে স্টেজে ছবিও তোলেন দীঘি। সেই মুহূর্তের কথা জানিয়ে এই তরুণী বলেন, ‘তার মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তুলল। সানি খুবই ভালো, খুবই লক্ষ্মী।’ দীঘির ভাষ্য, ‘এক পর্যায়ে সানি-দের সঙ্গে গানের তালে নেচেছেনও তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি। একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন।’

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit