বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সামরিক ঘাঁটিতে নিহত বেড়ে ৩৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিশাল এক ইউক্রেনিয় সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভের কেন্দ্র থেকে ৬০ কিমি দূরে।

লাভিভের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৩৪ জন। খবর বিবিসির

গতকাল শনিবার রাশিয়া সতর্ক করে যে পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক বহর তাদের ‘বৈধ টার্গেট’। পরদিনই পোল্যান্ড সীমান্তের কাছে এই সামরিক ঘাঁটিতে এই হামলা হলো।

প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে ন্যাটো বাহিনীর সাথে ইউক্রেনের সেনাবাহিনী যৌথ মহড়া করতো। ন্যাটো প্রশিক্ষকরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দিত এখানে।

হামলার সময় সেখানে বিদেশি কোনো সামরিক প্রশিক্ষক ছিলেন কিনা তা জানা যায়নি। তবে ফেব্রুয়ারিতেও মার্কিন সামরিক প্রশিক্ষকরা এখানে ছিলেন।

বিশাল আয়তনের এই সামরিক ঘাঁটিতে প্রায় ১৮০০ লোকের বসবাসের জায়গা রয়েছে, তবে হামলার সময় কতজন সেখানে ছিল তা পরিষ্কার নয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেযনিকভ টুইট করেছেন, ‘ইইউ-ন্যাটো সীমান্তের কাছে শান্তি ও নিরাপত্তার ওপর এটি নতুন আরেকটি সন্ত্রাসী হামলা।

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit