বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বিয়ের আগে চুল প্রতিস্থাপনে বেঘোরে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সবাই চায় তার মাথায় সুন্দর চুল থাকুক। টাক থাকা বা চুল কমে যাওয়ার দরুণ অনেকেই হীনমন্যতায় ভোগে। এ নিয়ে অনেক সময় রসিকতার শিকারও হতে হয়। তার পর যদি বিয়ের প্রসঙ্গ আসে, তা হলে তো কথাই নেই! 

অনেকেই তখন মরিয়া হয়ে চুল প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন। যাতে বিয়ের আসরে তাচ্ছিল্যের মুখোমুখি হতে হয়। সে রকমই একটি সিদ্ধান্ত এক যুবকের প্রাণ কেড়ে নিল। তা-ও বিয়ের ঠিক আগেই।

আনন্দবাজার জানায়, বিয়ে ঠিক হয়েছিল ভারতের পটনার শেখপুরার যুবক মনোরঞ্জন পাসওয়ানের। ১১ মে মনোরঞ্জনের বিয়ের দিন স্থির হয়। তার মাথায় কম চুল থাকায় বিষয়টি নিয়ে একটু বিব্রতই ছিলেন পুলিশকর্মী মনোরঞ্জন। বিয়ে স্থির হওয়ায় বিষয়টি নিয়ে গভীর ভাবে ভাবনাচিন্তাও শুরু করেন। সিদ্ধান্ত নেন চুল প্রতিস্থাপনের।

কোথায় চুল প্রতিস্থাপন করানো হয় তা নিয়ে খোঁজখবর শুরু করতেই পাটলিপুত্রে একটি ক্লিনিকের খোঁজ পান। চুল প্রতিস্থাপনের জন্য গত ৯ মার্চ মনোরঞ্জন ওই ক্লিনিকে যান। সেখানে চুল প্রতিস্থাপন করানোর পর বাড়ি ফিরে আসেন। মনোরঞ্জনের ভাই গৌতম জানান, বাড়ি ফেরার পরই মনোরঞ্জনের মাথায় যন্ত্রণা শুরু হয়। বুকে জ্বালা অনুভব করেন।

কেন এমন হচ্ছে তা জানতে পর দিন আবার ওই ক্লিনিকে যান মনোরঞ্জন। সেখানে তার চিকিৎসা করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই ক্লিনিকের কর্মীরাই মনোরঞ্জনকে অন্য একটি হাসপাতালে ভর্তি করান। 

১১ মার্চ সকালে মনোরঞ্জনের মৃত্যু হয়। গৌতমের অভিযোগ, মনোরঞ্জনের মৃত্যুর খবর জানার পরই তার চুল প্রতিস্থাপনের সমস্ত নথি নিয়ে ওই ক্লিনিকের মালিক এবং কর্মীরা বেপাত্তা হয়ে গিয়েছেন। মৃতের পরিবার ওই ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন। চুল প্রতিস্থাপনের চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ক্লিনিকের মালিকের সন্ধানেও তাল্লাশি চালানো হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit