সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১১৮ Time View

 

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল সংবাদ সম্মেলন করেন। গতকাল রোববার বিকেলে দুর্গাপুরে প্রেসক্লাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পৌর মেয়র মোঃ আলা উদ্দিন বলেন, আমি শহীদ পরিবারের সন্তান, আমার রাজনৈতিক শিক্ষা আমার আওয়ামী পরিবার থেকে। ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিক রিফাত আহমেদ রাসেল আমার ভাতিজা, তার বাবা আমার খুব কাছের লোক। তাকে আমি গালমন্দ করেছি। তাকে শাসন করার অধিকারও আমার আছে।

তার মানে এই না, একটা পারিবারিক সম্পর্কের মাঝে ফাটল ধরাবে। কে বা কার যোগ সাজসে প্ররোচিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এ ধরননের কাজ করা হচ্ছে। তার পরেও আমি চাই, এ নিয়ে আর কাঁদা ছোড়াছুড়ি না করে, স্থানীয় ও জেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতাদের নিয়ে বসে, বিষয়টির সমাধান হউক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ব্যবসায়ী অঞ্জন সরকার লিটন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit