রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

‘দেশের ৭৫ শতাংশ মানুষ টিকার আওতায়’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

ডেস্ক নিউজ : দেশের ৭৫ শতাংশ মানুষ বর্তমানে করোনা টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইট অব মেডিসিনের বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রমে আমাদের কখনো টিকা বা সিরিঞ্জের অভাব হয়নি। খুব সহজ মনে হয় কাজগুলো, কিন্তু এর পেছনে অনেক শ্রম, অনেক মেধা। আমাদের এখন ৭৫ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে।

তিনি বলেন, আইসিইউ, ল্যাব, অক্সিজেন এক সময় ছিল না। এখন তা পর্যাপ্ত। অথচ এখন আর কেউ এগুলো নিয়ে কথা বলে না। করোনায় আমাদের দেশে মৃত্যুহার কম। তবুও ২৯ হাজার মৃত্যু আমাদের জন্য একটি বড় সংখ্যা। আমরা তুলনামূলকভাবে এগুলো আরও কমানোর চেষ্টা করছি। আমাদের সফলতার একটা বড় কারণ হলো আমাদের চিকিৎসকরা নিবেদিত প্রাণ, নার্সরা নিবেদিত প্রাণ। অন্যান্য বাহিনীর লোকজনও অনেক নিবেদিত ছিল। কেউ জীবনের ভয় করেননি। আমাদের সামনের জন্য আরও সচেতন থাকতে হবে। কেননা করোনা এখনো শেষ হয়নি। আমাদের জনসাধারণকে আরও সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ১২০০ সিট বাড়ানো হয়েছে। দেশে হাসপাতাল তৈরি হলে সেখানে চিকিৎসকদের কর্মসংস্থান হবে, মানুষ চিকিৎসা পাবে। এজন্য প্রতিটি বিভাগীয় শহরে প্রয়োজনীয় ভিন্ন ভিন্ন হাসপাতাল তৈরি করা হচ্ছে। এসময় চিকিৎসায় রোবটিক ও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট ব্যবহারের প্রতিও জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদলসহ চিকিৎসাখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit