বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

‘ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র’ আঘাত হানল মার্কিন কনস্যুলেটে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলে আঘাত এনেছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় রোববার সকালে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনস্যুলেটেও আঘাত হানে বলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে। তাই সেগুলো ইরান থেকে ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কুর্দি নিরাপত্তা বাহিনী জানায়, রোববার ‘বারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ কুর্দিস্তানের রাজধানী আরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আঘাত হানে। কুর্দিস্তান কাউন্টার টেররিজম ইউনিট এক বিবৃতিতে জানায়, ‘ইরাক ও কুর্দিস্তানের সীমানার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল।ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে আসছিল। 

হামলার জেরে মার্কিন কনস্যুলেটের ক্ষতি না হলে সামনে থাকা স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান ২৪-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে আরবিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কুর্দিস্তান অঞ্চলসহ ইরাকে সৈন্য সংখ্যা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে মার্কিন সেনারা। 

 

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit