শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আরশাদের ‘গডফাদার’ অমিতাভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১১৪ Time View

 

বিনোদন ডেস্ক : বলিউড তারকা অভিনেতাদের মধ্যে অন্যতম নাম আরশাদ ওয়ার্সি। নিজের নামের থেকেও তিনি যেনো বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন চরিত্রের নাম ‘সার্কিট’-এ। কৌতূক বা গম্ভীর দৃশ্য যাই হোক না কেনো সবেতেই তিনি যেনো পারদর্শী। খুব অল্প সময়েই মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘বচ্চন পাণ্ডে’। নতুন সিনেমা প্রচার অনুষ্টানে সাংবাদিকদের সামনে বলে বসলেন তার ‘গডফাদার’-এর নাম। আর ‘গডফাদার’-এর নাম নাকি অমিতাভ বচ্চন। কিন্তু কেন?

আসলে নতুন সিনেমার প্রচারে সাংবাদিক সম্মেলনে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে নানান প্রশ্নের জবাব খোলাখুলি দিলেন এই জনপ্রিয় বলি-অভিনেতা।

সেই সম্মেলনেই এক সাংবাদিক আরশাদকে জিজ্ঞেস করেন,  আপনার পরিবারের সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক ছিল না তবে সুচনা কার হাত ধরে? তবে ইন্ডাস্ট্রিতে কি আপনার কোনও ‘গডফাদার’ রয়েছেন? আর থেকে থাকলে তিনি কে?

এই প্রশ্নের জবাবে এতটুকুও দ্বিরুক্তি বা সময় না নিয়েই অমিতাভ বচ্চনের নাম নেন এই অভিনেতা। আরশাদ এ’বিষয়ে আরও বলেন, ‘১৯৯৬ সালে তার প্রযোজনা সংস্থা এবিসিএল-এর প্রযোজিত তেরে মেরে সপনে-তে কাজ করার সুযোগ পাই।

সেই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় সূচনা করি। পরিচালক ছিলেন জয় অগাস্টিন। তারাই আমাকে অভিনয়ের জগতে নিয়ে এসেছিলেন। কিন্তু তারপর কী হল জানি না। ওই সিনেমার পর আমার হাত ছেড়ে দিলেন তারা। সামান্যতম কোনও যোগাযোগই আর রাখেননি। তাই প্রকৃত অর্থে তাদের গডফাদার বলব না ঠিক কী বলব, জানি না।’

অভিনেতা আরশাদের এমন বক্তব্য শুনে হাসির মহল ওঠে সেই স্থান। অভিনেতার পাশে বসা অক্ষয়-কৃতিদের মুখেও তখন দেখা যায় চওড়া হাসি।

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit