বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ইউক্রেনের মসজিদে বোমাবর্ষণ, ৩৪ শিশুসহ ৮৬ তুর্কি জিম্মি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইউক্রেনের মারিউপোলে একটি মসজিদে বোমাবর্ষণ করেছে রুশ সেনারা। শনিবার এই হামলা চালানোর পর জানা গেছে, এই মসজিদে ৩৪ জন শিশুসহ ৮৬ জন তুর্কি নাগরিক আশ্রয় নিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, ‘মারিউপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রোকসোলানা (হুররম সুলতান) মসজিদে রুশ সেনারা গোলা বর্ষণ করেছে। সেখানে তুর্কি নাগরিকসহ ৮০ জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। যাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও শিশুও রয়েছে।’

এর আগে এদিনই তুরস্কে ইউক্রেনীয় দূতাবাসের একজন মুখপাত্র মারিউপোলের মেয়রের কাছ থেকে প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে বলেছিলেন, ‘অবরুদ্ধ বন্দর নগরীতে রাশিয়ার হামলা থেকে বাঁচতে একটি মসজিদে আশ্রয় নিয়েছিল ৩৪ জন শিশুসহ ৮৬ জন তুর্কি নাগরিক।’

হাজার হাজার নাগরিক এক সপ্তাহেরও বেশি সময় ধরে মারিউপোলে খাবার, পানি বা গরম এবং ঠান্ডার মধ্যে আটকা পড়েছে। শুধু মারিউপোল নয়, ইউক্রেনের পোশ এলাকায় গুলিবর্ষণ জোরদার করেছে রুশ সেনাবাহিনী।

ইউক্রেন দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ভারী বোমা বর্ষণ করেছে রাশিয়া। হামলা হয়েছে সেই শহরে অবস্থিত একটি ক্যান্সার হাসপাতালেও। এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার সময় অনেক রোগী হাসপাতালে ছিল, তবে ভাগ্যক্রমে কোনও রোগী মারা যায়নি। যদিও হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit