শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নিষেধাজ্ঞার পরও ঢাকায় সানি লিওন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৯৩ Time View

 

বিনোদন ডেস্ক : গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত একটি নাম…সানি লিওন। এই বলিউড অভিনেত্রী বাংলাদেশে আসছেন একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে এমন খবরে বেশ আগ্রহ নিয়েই অপেক্ষায় ছিলেন অনেকে। 

কিন্তু তথ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় আটকে যায় তার সফর। 

তবে সরকারের নিষেধাজ্ঞার পরও শনিবার আলোচিত এই অভিনেত্রী বাংলাদেশে আসেন…এদিন বিকালে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সাথে নিয়ে ঢাকা বিমানবন্দরে সানির পৌঁছানর পরপরই বিষয়টি চাউর হয়।     

ঢাকায় পা রেখেই নিজের ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন…সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে.. পেছনে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা সাইনবোর্ডও রয়েছে…আর ছবির ক্যাপশনে লেখা হয়েছে  ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, গানবাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতেই ঢাকায় এসেছেন এই অভিনেত্রী।

ঢাকায় আসার পর সানি লিওনকে বরণও করেন কৌশিক হোসেন তাপস। 

পরে স্বামী ওয়েবার ও  গানবাংলার কর্ণধার তাপসের সঙ্গে একটি সেলফি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সানি লিওন…আর  ক্যাপশনে লিখেছেন, Time to have some fun with family in Dhaka!

সরকারের নিষেধাজ্ঞার পরও কিভাবে এই অভিনেত্রী বাংলাদেশে এলেন তা নিয়ে প্রশ্ন উঠছে নেট দুনিয়ায়। 

আর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাপসের বক্তব্যও জানা যায়নি। 

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit