শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ইসরাইল নিয়ে ‘দুইরকম’ বক্তব্য দিল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল নিয়ে ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা ও প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ‘দুইরকম’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াকে সন্তুষ্ট রাখতে ইউক্রেনকে আত্মসমর্পণের প্রস্তাব দিচ্ছে ইসরাইল।  এমন অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলাইক।

টুইটারে ইউক্রেনের প্রেসিডেন্টের আস্থাভাজন এ উপদেষ্টা বলেন, অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর মতো ইসরাইল ইউক্রেনকে রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়ার জন্য কোনো চাপ দেয়নি। সামরিক ও রাজনৈতিকভাবে এটি অসম্ভব। নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের ওই উচ্চপদস্থ কর্মকর্তা  দাবি করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে তারা যেন রাশিয়ার প্রস্তাব বা দাবিগুলো মেনে নেয়। গণমাধ্যম মিডলইস্ট আই তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুশি করতে তার দাবি মোতাবেক ইউক্রেনকে আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 

ওই কর্মকর্তা আরও দাবি করেন, আসলে মধ্যস্ততার কথা বলে ইসরাইল ফায়দা তুলে নিতে চাইছে। সিরিয়ায় রুশ বাহিনীর চাপ থেকে বাঁচতে গোপনে পুতিনের সঙ্গে এ আঁতাত করেছে বলে অভিযোগ করছে ইউক্রেন। তিনি আরও বলেন, মধ্যস্থতার নামে রাশিয়ার পরামর্শে ইউক্রেনের ক্ষতি করতে চাচ্ছে ইসরাইল। আমাদের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরাইলের মতো মধ্যস্ততাকারী চান না।

সূত্র: আল জাজিরা
ইসরাইল নিয়ে ‘দুইরকম’ বক্তব্য দিল ইউক্রেন

ইসরাইল নিয়ে ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা ও প্রেসিডেন্ট  জেলেনস্কির উপদেষ্টা ‘দুইরকম’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াকে সন্তুষ্ট রাখতে ইউক্রেনকে আত্মসমর্পণের প্রস্তাব দিচ্ছে ইসরাইল।  এমন অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলাইক।

টুইটারে ইউক্রেনের প্রেসিডেন্টের আস্থাভাজন এ উপদেষ্টা বলেন, অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর মতো ইসরাইল ইউক্রেনকে রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়ার জন্য কোনো চাপ দেয়নি। সামরিক ও রাজনৈতিকভাবে এটি অসম্ভব। 

নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের ওই উচ্চপদস্থ কর্মকর্তা  দাবি করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে তারা যেন রাশিয়ার প্রস্তাব বা দাবিগুলো মেনে নেয়। 

 
গণমাধ্যম মিডলইস্ট আই তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুশি করতে তার দাবি মোতাবেক ইউক্রেনকে আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 

ওই কর্মকর্তা আরও দাবি করেন, আসলে মধ্যস্ততার কথা বলে ইসরাইল ফায়দা তুলে নিতে চাইছে। সিরিয়ায় রুশ বাহিনীর চাপ থেকে বাঁচতে গোপনে পুতিনের সঙ্গে এ আঁতাত করেছে বলে অভিযোগ করছে ইউক্রেন।

তিনি আরও বলেন, মধ্যস্থতার নামে রাশিয়ার পরামর্শে ইউক্রেনের ক্ষতি করতে চাচ্ছে ইসরাইল। আমাদের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরাইলের মতো মধ্যস্ততাকারী চান না।

সূত্র: আল জাজির ‍

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit