শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিয়েভকে প্রায় ঘিরে ফেলেছে। পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা।

শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানী এবং তার পশ্চিমে জাইটোমিরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। বাসিন্দাদের বাঙ্কারে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে। কিয়েভে সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

সিএনএন বলছে, কিয়েভের আশেপাশে প্রচণ্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইউক্রেনের রাজধানীর আশেপাশে লড়াই অব্যাহত আছে। শহরের প্রশাসন বলেছে বুচা, ইরপিন এবং হোস্টোমেলের পাশাপাশি কিয়েভের আরও উত্তরে ভিশোরোদ জেলাসহ উত্তরের অঞ্চলগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। শহরের পূর্বে, ডিনিপার নদীর ওপারে ব্রোভারিতেও লড়াই চলছে।

মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা কিয়েভকে চার দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে।

আরেকটি স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার জানিয়েছে, আমরা কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখেছি। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর-পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলোও দেখা সম্ভব।

সাঁজোয়া যান, ট্যাংক ও কামান নিয়ে কিয়েভের পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনাদের দেখা গেছে। কিয়েভের উত্তরে রুবিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনাদের দেখা গেছে। উত্তর–পূর্ব দিক থেকে রুশ সেনাদের একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে দেখা গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রধান পেট্রো কোটিন বলেছেন, “রুশ সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।”

তিনি জানান, রুশ বাহিনী প্ল্যান্টের ইউক্রেনীয় কর্মীদের বলেছে, এটি এখন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীনে।
সূত্র: সিএনএন, বিবিসি ও রয়টার্স

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit