শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ভলনোভাখা শহর দখলের দাবি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নেয়ার দাবি করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একদল সেনা ভলনোভাখা শহর মুক্ত করেছে।

কৌশলগত কারণে ভলনোভাখা শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অবরুদ্ধ মারিউপোল শহরের উত্তরে অবস্থিত।

এদিকে মারিউপোল শহরটিও কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এই শহর গত ১০ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনারা। দফায় দফায় বিমান হামলায় এই শহরের অন্তত ১ হাজার ৩০০ মানুষ মারা গেছে।

শুক্রবার সকাল থেকে নতুন তিনটি শহরে বিমান হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী। শহর তিনটি হচ্ছে লুতস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, শুক্রবার সকালের হামলায় দিনিপ্রোর নোভোকডাতস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন এবং একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে।

কিউএনবি/বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit