শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

রাশিয়ার অনুরোধে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অনুরোধে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।  ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে রাশিয়া যে অভিযোগ তুলেছে, তা নিয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদে আলোচনা হবে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করে, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার এই অভিযোগ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। তারা উল্টো বলছে, মস্কোর অভিযোগ ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।

এমন প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদকে এ নিয়ে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায় রাশিয়া। রাশিয়ার অনুরোধ গ্রহণ করে নিরাপত্তা পরিষদ। বৈঠকের জন্য আজ সময় নির্ধারণ করা হয়। পশ্চিমা দেশগুলোর ভাষ্য মতে, ইউক্রেনে ভবিষ্যতে জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনাকে ‘ন্যায্যতা’ দিতে রাশিয়া এ নিয়ে এখন বানোয়াট অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার অনুরোধে নিরাপত্তা পরিষদের অনুষ্ঠেয় বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মার্কিন মিশনের এক মুখপাত্র। তিনি বলেন, রাশিয়া বিশ্বকে ধোঁকা দিতে চাইছে অথবা ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে চাচ্ছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।  অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit