রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৯১ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৬ বছর পর চালু হলো গাইনি বিভাগের অপারেশন থিয়েটার। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গাইনি বিভাগের অপারেশন থিয়েটারের কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে অপারেশন থিয়েটার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিুকুজ্জামান খান সুমন ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তার, নার্স ও আমন্ত্রিত সুধীজন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, দীর্ঘ ৬ বছর পর দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু করা হলো। এখানে সিজার অপারেশন সহ গাইনি বিভাগের বিভিন্ন অপারেশন কার্যক্রম চলবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit