মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত॥

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১১১ Time View

 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় ফুলবাড়ীতে ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সচেতন মুলক আলোচনা ও দুর্যোগ প্রস্তুতি স্বরুপ মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, বর্তমান প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শামীমা আক্তার জাহান, ফায়ার সার্ভিস অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী উপজেলুা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের মন্ডলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ ছাড়ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর আয়োজনে সচেতনতামূলক দুর্যোগ প্রস্তুতি স্বরুপ এক মহড়া প্রদর্শন করা হয়। এতে কিভাবে দ্রুত আগুন ধরলে নিভানো যায় সে বিষয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ডিসপ্লে প্রদর্শন করে দেখানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit