শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

মাটিরাঙ্গাতে দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৩২ Time View

 

জসিম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতি গতিশীলতা” এই শ্লোগানকে সামনে রেখে  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায়  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর  ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১০মার্চ ২০২২ইং)সকালের দিকে  মাটিরাঙ্গা উপজেলা পরিষদ হইতে একটি র্যালি বের হয়। র্যালি শেষে   মাটিরাঙ্গা অডিটোরিয়ামে আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা  ইশতিয়াক আহম্মেদ,এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন কবির পাটোয়ারি, উপজেলা সমবায়  কর্মকর্তা মো:আমান উল্ল্যা,উপজেলা নির্বাচন অফিসার মো:আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:শেখ আশরাফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে উপ-সহকারি প্রকৌশলী মো:রুহুল আমিন, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা।  এছাড়া, উপজেলার  বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান,  শিক্ষক  , রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, যুব রেডক্রিসেন্ট,  সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit