বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ১৭ মার্চ শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১১৭ Time View

 

সিলেট প্রতিনিধি : শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্ত্তন মহোৎসব সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮টায় শুভ অধিবাস অনুষ্ঠান হবে।

১৮ মার্চ শুক্রবার ব্রাহ্ম মুহুর্ত থেকে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ১৯ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১টায় ভোগারতি দর্শন ও প্রতিদিন বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব পরিচালনা করবেন সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। ২০ মার্চ রবিবার সকাল ৯টায় কলংক মোচন, পরিবেশনায় কিশোরী সম্প্রদায়, করেরপাড়া, সিলেট। এদিন দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।

নামসুধা পরিবেশনায় রয়েছেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট। নবসুখী সম্প্রদায়-গোপালগঞ্জ, সখী সম্প্রদায়-কোটালিপাড়া, দীপা রানী সম্প্রদায়-খুলনা, অনুরাধা সম্প্রদায়-কুমিল্লা, শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায়-মৌলভীবাজার ও কিশোরী সম্প্রদায়, করেরপাড়া, সিলেট। শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit