শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

হিলিতে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২৭ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা। এক সপ্তাহ আগে প্রকার ভেদে বিক্রি হয়েছিল ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে ভারতী পেঁয়াজ । সেই পেঁয়াজই বর্তমানে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বন্দরে পেঁয়াজের দাম কমায় একটু খুশি পাইকাররা। এদিকে খুচরা বাজারে কমেছে কেজিতে ৪ টাকা। তবে খুচরা বাজারে দেশী পেয়াঁজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

হিলি উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্র সুত্রে জানা গেছে, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া অব্যহত রাখলেও সময় সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বেধে দিয়েছেন। আর এ কারনে ভারতীয় পেঁয়াজের আমদানি খানিকটা বেড়ে গিয়েছে। আর প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩২ ভারতীয় ট্রাকে পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। পেঁয়াজ আমদানি কারকরা জানান, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে রাখতে তারা বেশী বেশী করে পেঁয়াজ আমদানি করছেন। এদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকলেও দাম ভারতীয় পেঁয়াজের তুলনায় অনেক বেশী। তবে ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, ভারতীয় পেয়াজ আমদানি দ্বিগুন বেড়ে গেছে। গত এক সপ্তাহে ১২৭ ভারতীয় ট্রাকে ৩হাজার ৬১৭ টন পেঁয়াজ আমদানি হলেও গত ৪ কর্ম দিবসে ভারতীয় ১২৮ ট্রাকে ৩ হাজার ৬১১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit