সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

খারকিভে রুশ বাহিনীর হামলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : ইউক্রেনের খারকিভ শহরের পাশে একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর গোলাবর্ষণে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস (এসইএস)। বুধবার রাতে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব স্লোবোঝানস্ক গ্রামে এই গোলাবর্ষণ করে রাশিয়া। খবর বিবিসির। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ বছর বয়সি এক মেয়েশিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসইএস জানিয়েছে, উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধারে অভিযান চালাবে। এ ছাড়া খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শপিংমলে রুশ বাহিনীর বোমা হামলায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit