বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

নরসিংদীতে যুবককে গলা কেটে হত্যার প্রধান আসামী গ্রেফতার 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১২৪ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর নজরপুরে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিন মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুুপুরে সদর উপজেলার করিমপুর দক্ষিনপাড়া এলোকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব এর একটি দল। র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানী কামান্ডার মো. তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ইয়াছিন মিয়া নজরপুর এলাকার হারুন মিয়ার ছেলে। ইয়াছিন মিয়ার কাছ থেকে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এর আগে, গেল মঙ্গলবার সকালে নরজপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমি থেকে একই এলাকার হাশেম মিয়ার ছেলে রাজমিস্ত্রি দুলাল মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকেই মূল রহস্য উদঘাটনে কাজ করছিল র‌্যাব-১১।

এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুলাল হত্যার প্রধান আসামি ইয়াসিনকে (২৫) পার্শবর্তী করিমপুর দক্ষিণপাড়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।মামলার এজহার এবং নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই দুলাল মিয়ার সাথে প্রতিবেশী ইয়াছিনের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে হত্যাকাণ্ডের দিন বাসা থেকে ডেকে নিয়ে পার্শ্ববতী একটি পতিত জমিতে তাকে গলা কেটে হত্যা করে ইয়াছিন ও তার বাবা হারুন মিয়া। হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি ইয়াসিন তার বাবা হারুন মিয়াসহ সপরিবারে আত্মগোপনে ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।একই দিন রাতে নিহত দুলাল মিয়ার বোন করিমুন্নেছা বাদী হয়ে গ্রেপ্তারকৃত ইয়াছিন ও তার বাবা হারুনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit