বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

লালপুরে বিয়েতে গিয়ে নদীতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১১৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর)  প্রতিনিধি :  আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে রাজু(১৬) ও  মাজেদুল (৯) নামের দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উল্লাপাড়ার সাতবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রামের বাবুর ছেলে। রাতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে।
জানা যায়,উল্লাপাড়ার সাতবাড়ীয়া গ্রামে এক আত্মাীয়র বিয়ের দাওয়াতে যায় মাঝগ্রামের বাবুর পরিবার। মঙ্গলবার দুপুরে ওই এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে যায় ওই দুই ভাই। গোসলের সময় বড় ভাই রাজুকে ডুবে যেতে দেখে ছোট ভাই মাজেদুল। বড় ভাইকে বাচাঁতে সে এগিয়ে গেলে দুজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের  ডুবুরী দলের সদস্যরা এসে মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করে। বুধবার সকালে ওই  দুই ভাইয়ের লাশ লালপুর উপজেলার মাঝগ্রামে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit