রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

আখাউড়ায় কালন্দি খাল আবর্জনা মুক্ত করার দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৬১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের বুক চিড়ে বয়ে যাওয়া কালন্দি খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানির গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবীতে মানববন্ধন হয়েছে। আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আয়োজনে বুধবার সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে অনুষ্টিত মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৃতি ও পরিবেশ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় মানববন্ধনকারীরা ‘প্রকৃতি আমাদের শেখায়, প্রকৃতি আমাদের বাঁচায়, কালন্দি খাল দূষন মুক্ত করে সংস্কার করুন’  ইত্যাদি বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করে প্রতিবাদ জানায়।প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহবায়ক রুবেল আহমেদ এর সঞ্চালনায় উপজেল প্রবাসী আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ খলিফার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য দিপক ঘোষ, প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।  

বক্তারা বলেন, কালন্দি খাল আখাউড়ার শ্বাসনালী। কিন্তু বর্তমানে ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। স্বাভাবিক পানি প্রবাহ ব্যহত হয়ে দূর্গন্ধে পরিবেশ দূষিত করছে। খালের ময়লা আবর্জনা মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবী জানান বক্তারা। উল্লেখ্য, কালন্দি খালটি আখাউড়া-আগরতলা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হয়ে পৌরশহরের সড়ক বাজারের ওপর দিয়ে পশ্চিমে তিতাস নদীতে গিয়ে মিলিত হয়েছে। শত বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন ও সেচ কাজের সুবিধার জন্য খালটি খনন করা হয় বলে জনশ্রুতি আছে। এক সময় শুস্ক মৌসুম বাদে বছরের বাকী সময়ে এ খাল দিয়ে নৌকা চলাচল করতো। নৌকা দিয়ে বাজারে মালামাল নিয়ে আসতে ব্যবসায়ীরা। খালের পানি এখানকার কৃষিজমির সেচের কাজে ব্যবহৃত হতো।  দখল দূষনে খালটি এখন মৃতপ্রায়।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit