শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

চেক জালিয়াতি মামলায় হাসপাতাল কর্মীর এক বছরের কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

 

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : চেক জালিয়াতি মামলায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাকর্মী (কুক) হাফিজুর রহমানকে এক বছরের কারাদন্ড প্রদান করেছেন দিনাজপুর জেলা বিজ্ঞ আদালত। গত বুধবার (২ মার্চ) চেক জালিয়াতি মামলায় দিনাজপুর বিজ্ঞ আদালত তাকে এক বছরের কারাদন্ড দিয়ে জেল-হাজতে পাঠান। এদিকে অসুস্থতার কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক মাসের ছুটি নিয়েছেন এই হাসপাতাল কর্মী। যার মামলা নং ৪৭৪/১৩। এদিকে হিলি হাসপাতালে গিয়ে জানা যায়, হাফিজুর রহমানের পরিবর্তে তার মেয়ে জেসমিন আক্তার হাফিজুর রহমানের কর্মস্থলে কর্মরত আছেন।

মামলা সুত্রে জানা যায়, মামলার বাদী জেলার হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া দলিল উদ্দিন সরকার ও বিবাদী একই উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বাজারের বাসিন্দা হাফিজুর রহমান। তারা উভয়ে ধান ব্যবসায়ী। ২০১৩ সালের ২৭ মার্চে দলিল উদ্দিন সরকারের নিকট থেকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাকর্মী (কুক) হাফিজুর রহমান ৭ লাখ ৫০ হাজার টাকার ধান ক্রয় করেন। এসময় হাফিজুর রহমান নগদ টাকা না দিয়ে সাড়ে ৭ লাখ টাকার তার স্বাক্ষরিত ইসলামী ব্যাংক বিরামপুর শাখা একটি চেক (যাহার চেক নং-৭৩৩৩২২০, হিসাব নং-১৫৫০) তাকে প্রদান করেন। পরের দিন ২০১৩ সালের ২৮ মার্চ বিরামপুর ইসলামী ব্যাংকে চেকটি জমা দিলে সে জানতে পারে হাফিজুর রহমানের একাউন্টে কোন টাকা নেই।

এই নিয়ে বাদী দলিল উদ্দিন ঐ ব্যাংকে ৪ বার চেকটি প্রদান করেন। পরবর্তিতে তাকে ঐ চেকের টাকা প্রদানের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয় হাফিজুর রহমানকে। পরে কয়েক বার নিগ্যাল নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ করেননি তিনি। শেষে ২০১৩ সালের ৭ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাকর্মী (কুক) হাফিজুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্র বাদী হয়ে চেকের মামলা করেন। দীর্ঘদিন মামলার প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০২২ সালের ২ মার্চ হাফিজুর রহমানকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস জানান,আমি সদ্য এই হাসপাতালে যোগদান করেছি। আমি হাফিজুর রহমানের চেক জালিয়াতির মামলার বিষয়ে অবগত ছিলাম না। আজ অবগত হলাম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানিয়েছি। অসুস্থতার অজুহাতে একমাসের ছুটি নিয়েছেন। তার মিথ্যা ছুটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit