শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দিনাজপুর জেলার  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত” বিরামপুর থানা ওসি সুমন কুমার মহন্ত”

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৯৪ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক কর্ম মূল্যায়নে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। এছাড়াও সামগ্রিক কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন একই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিঞা। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলা পুলিশের আয়োজনে জানুয়ারী (২০২২) মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ওসি সুমন কুমার মহন্ত’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম-পিপিএম (বার)।

পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি সুমন কুমার মহন্ত বলেন, এই পুরস্কার বিরামপুরবাসী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে। তিনি আরও বলেন, আগামী দিনে বিরামপুর বাসীর জন্য আমরা আরো ভালো কিছু করতে চাই। সভায় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit