শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

আদালতে খারিজ বাতিলের মামলা চলাকালীন জমির খাজনা নেওয়ার প্রতিবাদে জমি মালিকের সংবাদ সম্মেলন॥

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১২৯ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আদালতে খারিজ বাতিলের মামলা চলাকালীন ফুলবাড়ী শিবনগর সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের নিকট জমির খাজনা নেওয়ার প্রতিবাদে জমির মালিক মোঃ আলমগীর শাহ্ অভিযোগ করে গতকাল বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পলি শিবনগর গ্রামের মৃত আফতাব উদ্দীন শাহ্ এর পুত্র মোঃ আলমগীর শাহ্ ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্যমে অভিযোগ করে বলেন, আমার পিতা মৃত আফতাব উদ্দীন শাহ্ মৃত্যুর পূর্বে জাফরপুর গ্রামের মঙ্গলু শেখ পিতা গুলু শেখ এর ওয়ারিশ দের কাছ থেকে ক্রয় সূত্রে জাফরপুর মৌজার জেএল নং-১১৯ খতিয়ান নং-সিএস-৬৩, এসএ-৮৩, বিএস-৩৬, দাগনং-১০৯, রকম ডাঙ্গা, জমির পরিমান-২.৯২ শতকের মধ্যে ১.৪৬ শতক তৎমধ্যে দাগের মধ্য অংশে ৫৭ শতক সম্পত্তি ক্রয় করি। উক্ত জমি ক্রয় করার পর ফুলবাড়ী সেটেলমেন্ট অফিসে কাগজ পত্র যাচাইমূল্যে আফতাব উদ্দীন শাহ্ নামে মাঠপর্চা প্রদান করেন সেটেমেন্ট কর্মকর্তা এবং ৩০ ধারার রায় আমরা পাই।

কিন্তু একই গ্রামের প্রতিপক্ষ মৃত আফাজ উদ্দীনের পুত্র মোঃ মনজুরুল হক শাহ্ ও মোঃ গোলাম মোস্তফা উক্ত দাগের জমি নিজ নামে ১৯৮৮ইং সালে খারিজ ও খাজনা একক ভাবে করে নেন। পর্বতীতে প্রকৃত জমির মালিক মৃত আফতাব উদ্দীন শাহ্ এর পুত্র মোঃ আলমগীর শাহ্ জানতে পারলে উক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে কাগজপত্র যাচাই বাছাই পূর্বক চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রী চেয়ে বিজ্ঞ ফুলবাড়ী সহকারী জজ আদালত, দিনাজপুর এ একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৬০/২০২১ অন্য। তারিখ-২৮/০৭/২০২১ইং। বর্তমান মামলাটি চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি ফুলবাড়ী দিনাজপুর এর নামজারী কেস নং-ঢওওও/৫২/১৭/১৮ নং মোকদ্দমার গত ০৪/০৯/২০১৮ ইং তারিখের আদেশের অসম্মতিতে আপীল্যান্ট পক্ষে অত্র আপীল মোকদ্দমা আনয়ন করি। যাহা দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে মামলা করি। মামলা নং-২০/২১অন্য। মামলা চলাকালীন সময়ে শিবনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন প্রতিপক্ষের পক্ষপাত নিয়ে খাজনা গ্রহণ করেন। যাহা মামলা চলাকালীন আইনের পরিপন্থি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে খারিজ বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থানিতে প্রকৃত জমির মালিক মৃত আফতাব উদ্দীন শাহ্ এর পুত্র মোঃ আলমগীর শাহ্ প্রশাসনের আসু-হস্তক্ষেপ কামনা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit