মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। কোনো যোগাযোগে লাভজনক কাজের সুযোগ আসতে পারে। জীবনের প্রতি বাস্তব দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।

বৃষ:

সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ হবে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। নিজের ওপর আস্থা রাখুন।

মিথুন:

কাজে সুনাম পাবেন। নিজস্ব ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। বুদ্ধিবলে বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে নিয়ে আসতে পারবেন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন।

কর্কট:

পরিবেশ নিয়ে সমস্যা ও হতাশা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির প্রবণতা বাড়তে পারে। শরীর ও মনের ওপর কিছুটা চাপ থাকবে। ব্যবসার ক্ষেত্রে অর্থের জোগান ভালো হবে না। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর।

সিংহ:

আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পর্যাপ্ত সুযোগ পাবেন। আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। দীর্ঘমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় ভালো করবেন। আর্থিক নিরাপত্তার স্থায়ী কিছু করার জন্য চেষ্টা করুন।

কন্যা:

কর্মক্ষেত্রে প্রসার লাভ হবে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। পেশাগত কাজে অগ্রগতি। পুরনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। আপনার আশাবাদী মনকে আরো উজ্জীবিত করুন।

তুলা:

দিনের শুরুতে কিছু ভালো খবর পাবেন। মানসিক শক্তি বাড়বে। ভাগ্যের আনুকূল্য পাওয়া সহজ হবে। বৈদেশিক যোগাযোগে লাভবান হবেন। যেকোনো প্রতিবন্ধকতা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করুন।

বৃশ্চিক:

নতুন কোনো পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। পরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। কাছের কেউ অসুস্থ থাকতে পারে। অসতর্কতায় বিপদের আশঙ্কা। সীমাবদ্ধতাকে জয় করতে হবে। শরীর ভালো রাখুন।

ধনু:

সামাজিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। অন্যদের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা আনার চেষ্টা করুন। যৌথ কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।

মকর:

কর্মপ্রার্থীরা কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব হতে পারে। সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখুন। ভালো থাকুন।

কুম্ভ:

ভালো কাজের আশ্বাস পাবেন। কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধি পাবে। প্রেম-প্রীতিতে সাফল্য আসবে। ব্যক্তিগত বিষয় শুভ হবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

মীন:

কর্মসূত্রে উন্নতি হওয়ার যোগ আছে। পারিবারিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে। পূর্বের ভুল সংশোধন করতে পারবেন। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখুন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit