শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১০৯ Time View

 

ডেস্ক নিউজ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের এক টুইট বার্তায় এ তথ্য জানায়।  

                                kalerkantho

হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার হামলার পর ইউক্রেনে আটকা পড়ে বিভিন্ন দেশের নাগরিক। সেখান থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করে ভারত সরকার।‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে দেশটি শুধু ভারতীয়ই নয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তিউনিশিয়াসহ অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে।  

প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই ভারত সেখানে অবস্থানরত নাগরিকদের সরিয়ে আনতে ‘অপারেশন গঙ্গা’ নামে বিশেষ মিশন চালু করে। সরিয়ে আনাদের অধিকাংশই শিক্ষার্থী। এই উদ্ধার অভিযানে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং তিউনিশিয়ার নাগরিকদেরও নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, পাকিস্তানের এক নারী শিক্ষার্থী তাকে উদ্ধারের জন্য ভারতের সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের উত্তর-পূর্বের সামি শহর থেকে সব ভারতীয় শিক্ষার্থীকে সরিয়ে আনা হয়েছে। এ শহরে রাশিয়া বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে।  গত মাসের শেষের দিকে চালু করা এ অপারেশনের মাধ্যমে ১৮ হাজার ভারতীয়সহ অন্য কয়েকটি দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটের মাধ্যমে সরিয়ে আনা হয়েছে।  

সূত্র : হিন্দুস্তান টাইমস।  

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit