বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

আন্তর্জাতিক নারী দিবসে সিলেট জেলা নারী মুক্তি কেন্দ্রের মিছিল সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

সিলেট প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক ইশরাত রাহি রিসতার সভাপতিত্বে এবং লক্ষ্মী পাল এর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, নারীনেত্রী মিতা সিং, তিনু দত্ত প্রমুখ।

মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাজের সময় ৮ ঘন্টা করা এবং বৈষম্যহীন ন্যায্য মজুরির দাবিতে নারী শ্রমিকদের আন্দোলন এবং ১৯০৮ সালে সুস্থ কর্মপরিবেশ, কাজের সময় এবং যোগ্য মজুরির দাবিতে বস্ত্রশিল্পের নারী শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিকতার এক পর্যায়ে কমরেড লেলিনের উপস্থিতিতে ১৯১০ খ্রিষ্টাব্দে ডেনমার্কের কোপেন হেগেনে অনুষ্ঠিত ২য় আন্তার্জতিক নারী সম্মেলনে ক্লারা জেটকিন ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। তারপর থেকে ৮ই মার্চ সারা বিশ্বের দেশে দেশে নারীদের অধিকার আদায়ের দিন হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করলেও সারা বিশ্বের নারীরা আজও বৈষম্য, নিপীড়ন এবং পুরুষতান্ত্রিক ব্যাবস্থার নির্মমতার শৃঙ্খলে আবদ্ধ।

আমাদের দেশে চা-বাগান গার্মেন্টস সহ বিভিন্ন শ্রমসেক্টরে নারীরা প্রতিনিয়ত বৈষম্য ও লাঞ্চনার শিকার হচ্ছে। ২০২১ সালে ধর্ষণের শিকার হয়েছে ১৩২১জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয় ৪৭ জনকে। সাম্প্রতিক সময়ে বশেমুরবিপ্রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা লাঞ্চনা ও গণধর্ষণের শিকার হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পরেও এই সভ্য সমাজে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বাঁচার পরিবেশ তৈরি হয়নি। বক্তারা বলেন এমন পরিস্থিতিতে নারীমুক্তির প্রশ্নটি একটি শোষণ বৈষম্যহীন সমাজব্যাবস্হা বিনির্মাণের আন্দোলন থেকে বিচ্ছিন্ন কিছু নয়। বক্তারা শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দেশের নারীসমাজকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit