শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সফলতার স্বপ্ন বুননের কারিগরই প্রতিটি নারীই জেলা পরিষদ চেয়ারম্যান.. মংসুইপ্রু চৌধুরী 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১০১ Time View
জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। মঙ্গলবার ( ৮মার্চ ২০২২ইং)  সকালের দিকে নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে   খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন”প্রকল্পের উদ্যােগে   ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপির প্রকল্পের সহযোগিতায় খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানে, পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের প্লানিং মনিটরিং এন্ড রির্পোটিং অফিসার পাইউমং  চৌধুরীর সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা টিটন খীসা , পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার,ইউএনডিপির এস আই ডি সিইচটি প্রকল্পের জেলা  কর্মকর্তা  উচিমং মারমা এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

পার্বত্য  জেলা পরিষদের শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন”প্রকল্পের জেলা  কর্মকর্তা পিউলি দেওয়ান স্বাগত বক্তব্য রাখেন। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লা মাহমুদ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা অন্যান্যর অনুষ্ঠানে অংশ নেন। 

প্রধান অতিথির বক্তব্যে,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু  বলেন, সফলতার স্বপ্ন বুননের কারিগরই প্রতিটি নারীই। নারীরা পৃথিবীর শুরু থেকে পুরুষের পাশাপাশি সৃষ্টি জগতের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুরু তাই নয় যত মহৎ কাজ তার অর্ধেক করেছে নারী,অর্ধেক তার নর মন্তব্য করে তিনি বর্তমান সময়ের মাতৃতুল্য প্রধানমন্ত্রীও নারী। যিনি এদেশের সকলের মুখে হাঁসি ফুটাতে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। একই প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য নয় মিলেমিলে এগিয়ে যাওয়ার পথে একে অপরের পরিপুরক হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।  অনুষ্ঠানে জনপ্রতিনিধি,শিক্ষক,এসএমসি সদস্য, অভিভাবক, সমাজকর্মী, সরকারি,বে-সরকারি বিভিন্ন উন্নয়ন সংস্হার নারী কর্মীবৃন্দ সহ মিডিয়ার কর্মীরা উপস্হিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit