শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কাঠালিয়া স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১১৩ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি  কাঠালিয়া স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, উপজেলার  কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন ঘরামীকে তার নিজ গ্রাম তারাবুনিয়ায়, জমিজমা নিয়ে বিরোধের কারনে পিটিয়ে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ।  ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গত ৭ মার্চ সকাল ৯ ঘটিকার সময় পাটিখালঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তারাবুনিয়া গ্রামের মালেক ঘরামী ও তার ছেলেদের উপরে জমিজমা নিয়ে, তরক বিতর্কে এ হামলার ঘটনা ঘটান। 

সূত্রে পাওয়া যায়, হামলাকারীরা  একই গ্রামের   মৃত্যু গফুর মৃধা,  ছেলে  জাকির মৃধা,  শাহআলম মৃধা, ও আলমগীর মৃধা।  জাকির মৃধা ছেলে মুছা মৃধা,আলমগীর মৃধার ছেলে খায়রুল মৃধা,  শাহআলম মৃধা,  ছেলে দুলাল মৃধা, সহ অনেকে এঘটনা সাথে জরিত। প্রথমে এদের হামলায় শিকার হন পিতা মালেক গরামি,  তাকে বাঁচাতে এসে দুই ছেলে, শিক্ষক সুজন গরামী ও সাহিন ঘরামী প্রতিপক্ষের  আগাতে  এরা গুরুতর আহত হয়।

আহত অবস্থায়  এদের কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়ায়) প্রথমিক চিকিৎসা দেয়া হয়। দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল মহাবিদ্যালয়  হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্থানিয়রা।  এর পর রোগির অবস্থা আরো অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, সেখানে ৮ মার্চ ভোর ৫ টায়  চিকিৎসাদিন অবস্থায়  মৃত্যু হয়  আহত  শিক্ষক সুজন ঘরামীর। এঘটনা  পরির্দশন করেন তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহবুবুর রহমান,  তিনি বলেন খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি অভিযুক্তদের  অতি দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit