রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১০৩ Time View

 

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : “ টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলা আইসিটি অফিসার শহীদুল ইসলাম শহীদ-এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, দৃষ্টান্ত স্থাপনকারী জয়িতা ও  মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান,মেডিকেল অফিসার ডা. অনন্যা পাল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম , নারী উন্নয়ন ফোরামের উদ্যোক্তা আতিকা উলফাত লিমা, জান্নাতুন ফেরদৌস উইলী, লাবনী সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ- রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। অপরদিকে নারী দিবস উপলক্ষে আটোয়ারী নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে “ আমরা নারী, আমরা সবই পারি। জেগে থাকি-লেগে থাকি” প্রতিপাদ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit