বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

সিলেট শিল্পকলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

সিলেট প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ জনতার সামনে যে ভাষণ দিয়েছিলেন, আজ তা বিশ^ দরবারে সমাদৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে আজ (৭ই মার্চ) বিকাল ৫টায় একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত প্রমুখ।

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় দিবসভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি দল, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ললিত-মঞ্জরী সিলেট, শামীমা চৌধুরী, গৌতম চক্রবর্ত্তী, প্রতীক এন্দ ও অর্পিতা রাণী তালুকদার। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বিকাল ৪:৩০টায় একাডেমির চিত্রশালায় জেলা শিল্পকলা একাডেমি সিলেট ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ৩ দিনব্যাপী ‘আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে।

কিউএনবি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit