শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

হিলিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৯৮ Time View

 

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নারীরা অংশগ্রহন করেন। পরে উপজেলা পরিষদ উন্মুক্তমঞ্চে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনউর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুনসহ অনেকে।

কিউএনবি/অনিমা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit