রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

‘আইপিএলে দল পেলে সাকিব ‘মানসিকভাবে বিপর্যস্ত’ থাকত?- প্রশ্ন পাপনের

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১০৪ Time View

 

স্পোর্টস ডেসক্ : বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের আশ্বাসবাণী মিথ্যা প্রমাণ করে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ব্যাপারে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছনে বিসিবি প্রধান। সাকিবের এই লুকোচুরি নিয়ে পাপনের কণ্ঠে ঝরে পড়ল ক্ষোভ। পাপন বলেন, ‘গতকাল রাতে জালাল ভাই (জালাল ইউনুস) আমাকে ফোন করে বললেন, সাকিব বলছে সে দক্ষিণ আফ্রিকায় খেলবে না সে দুবাই যাচ্ছে।

কারণ আফ্রিকায় যাওয়ার মতো সে মানসিক ও শারিরীকভাবে ফিট না। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কিছু বলেননি? জালাল বলল, আমি তাকে বলেছি তুমি দুইদিন ভাব তারপর আমাদের জানাও। আমি তখন জালালকে বললাম, সাকিবকে বলে দেন যে যা বলার লিখিত দিতে হবে। মৌখিক কথায় হবে না। সে তো আমার কাছে স্বীকার করছে যে খেলবে, এখন সে বলছে খেলবে না। ‘

তিনি বলেন, ‘আবার কোথায় যেন বলেছে শুনলাম, সে ওডিআই খেলবে না টেস্ট খেলবে! যে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জিতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সে নাকি সাকিব এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি  সিরিজ সে নাকি এনজয়ই করে নাই! সে এনজয়ই করে নাই..। ‘

পাপন ভীষণ ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা যে ওয়ানডে সিরিজ জিতে নাই তাতে এনজয় করে নাই, প্রথম টি-টোয়েন্টি জিতলাম, তাতেও এনজয় করে নাই! হোয়াই? তার যদি অফ ফর্ম থাকে তাহলে বলুক খেলব না। খেলা শেষ হওয়ার পর এনজয় করি নাই, আগ্রহ নাই বলছ কেন? কীভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না। ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত? জিনিসটা আমার মাথাতেই ঢুকছে না!’

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit