রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

বিয়ার হতে সাবধান!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

লাইফ স্টাইল ডেস্ক : পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের পছন্দের তালিকায় রয়েছে বিয়ার। দিন শেষে সমস্ত কাজের শেষে ক্লান্তি দূর করতে অনেকেই বেছে নেন এই পানীয়। রঙিন জগতে বিচরণ করতে স্কচ, হুইস্কি, ওয়াইনের পাশাপাশি এর কদর অনেক। তবে এই পনীয় পানে রয়েছে কুপ্রভাব। বিয়ার পানে বেড়ে যায় মস্তিষ্কের বয়স। অসময়েই কমতে থাকে মগজাস্ত্রের ধার।

এমনই তথ্য দিয়েছেন, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের করা সাম্প্রতিক এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। প্রায় ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে। 

সমীক্ষায় দেখা যায়, যাদের বয়স পঞ্চাশ বা তার কাছাকাছি, তারা দিনে যদি এক ইউনিট করে বিয়ার পান করেন তাদের মস্তিষ্কের বয়স সাধারণ মানুষের তুলনায় অন্তত ছ’মাস বেশি হয়। আর বিয়ারের পরিমাণ যত বাড়ে, মস্তিষ্কের বয়স ততই এভাবে বাড়তে থাকে।

গবেষকরা জানাচ্ছেন, অল্প স্বল্প ড্রিঙ্ক করা ভাল। তাতে শরীর ও মগজ চাঙা থাকে। সারা দিনের ক্লান্তি দূর হয়। কিন্তু অল্প পরিমাণে বিয়ার জাতীয় অ্যালকোহল খেতে খেতেই অভ্যাস বেড়ে যেতে পারে। এতে শরীরেরও ক্ষতি হয়। পাশাপাশি মগজাস্ত্রে প্রভাব ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষমতাও কমতে থাকে। অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে মস্তিষ্ক বুড়িয়ে যেতে পারে।

গবেষকদের সমীক্ষায় আরো দেখা গিয়েছে, যারা প্রতিদিন বা প্রতি রাতে অন্তত এক পিন্ট করে বিয়ার পান করেন তাদের মস্তিষ্কের বয়স অন্তত ২ বছর বেড়ে যায়। ফলে সময় থাকতেই সাবধান হওয়া প্রয়োজন। আর নিজের ওজন বুঝে তবেই পান করা উচিত। তবেই এর স্বাদ ও গুণ উপভোগ করা যাবে। 
সুত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit