বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৬ মার্চ) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভার্নিংবডির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কলেজ জীবন। এসময়েই জীবনের ‘টার্নিং পয়েন্ট’। নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে হলে এ সময়টিকেই কাজে লাগাতে হবে। যারা কলেজ পর্যায়ে ভালো ফল অর্জন করে তারা খুব সহজে অভিষ্ট লক্ষ্যে পৌছে যায়।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছে। এখন ক্লাসরুম সংকট এমন প্রতিষ্ঠান খুজে পাওয়া দুষ্কর। সরকার যেহেতু সকল সুযোগ সুবিধা দিচ্ছে সে সুবিধা শিক্ষার্থীদের কাজে লাগাতে হবে। স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভার্নিংবডির সদস্য আব্দুল মুনিম।

এছাড়াও আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, সহকারি শিক্ষক হেলাল উদ্দিন, আব্দুর রকিব মানিক, প্রভাষক নুরে কামাল ভুইয়া, রুহেলা বেগম। এছাড়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান মাহি ও সামিরা জান্নাত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবাগত শিক্ষার্থী আলী হাসান রাকিব। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit