শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

‘৫ ম্যাচে মিস ৯ ক্যাচ’, যা বললেন পাপন-ডমিঙ্গো

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : ‘অল্স ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল’। আর শেষটি ভালো না হওয়ায় আফগানিস্তান সিরিজটা প্রশ্নবিদ্ধ হয়েই রইল। শুধু খারাপই নয়; সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-ফিল্ডিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই বাঘের গর্জন শোনা যায়নি। 

বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট হাতে ১১৫ রান করে বাংলাদেশ। ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে মাহমুদউল্লাহর দলকে হারিয়েছে মোহাম্মদ নবির দল। অন্যদিকে গোটা সিরিজে ক্যাচ মিসের মহড়া দেখিয়েছেন টাইগাররা। ওয়ানডে আর টি-টোয়েন্টির ৫ ম্যাচে ৯ ক্যাচ মিস করেছেন টাইগাররা। টাইগারদের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতির মতে, মিরপুর শেরেবাংলায় শনিবারের ম্যাচে টাইগারদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল ওরা খেলার মধ্যে ছিল না। পাপন বলেন, ‘মাত্র ১১৫ রান নিয়ে আপনি ফাইট দেবেন কী করে? ১৩০-১৪০ হলেও একটা ফাইট দেওয়া যেত। এর পরও হতে পারে, একদিন তো হারতেই পারি।’ম্যাচে ক্যাচ মিসের মহড়া দেখিয়েছেন স্বাগতিকরা। বিষয়টিতে ভীষণ হতাশ বিসিবিবস। তিনি বলেন, ‘এক ম্যাচে তিন-চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়া, এটা দেখতে খুব বাজে লাগে। হারা-জেতা বড় কথা নয় এখানে। কিন্তু যেসব ক্যাচ ফেলেছে, তাতে মনেই হচ্ছিল না, ওরা খেলার মধ্যে আছে। এটা খুবই দুঃখজনক।’

পাপনের সুরে সুর মেলালেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘এভাবে ক্যাচ মিস করা মেনে নেওয়া কঠিন।পাঁচ ম্যাচে আমরা ৯ ক্যাচ মিস করেছি। ক্যাচ মিসের জন্য আমরা বিশ্বকাপে মাসুল দিয়েছি। এখানেও ক্যাচ মিস হলো। অনুশীলনে সবাই ভালো করে। কিন্তু ম্যাচে ভুল হচ্ছে। এখন একটা কথাই বলা যায়— আমরা উন্নতি করার চেষ্টা করব।’

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit