সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দেড় মাস পরে উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ দীর্ঘ দেড় মাস পরে শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। এ জন্য উচ্চ আদালতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ রবিবার সকাল ৯টায় আপিল বিভাগে ও সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।

এর আগে গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেছিলেন, রবিবার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হচ্ছিল। দীর্ঘ দিন পরে আজ থেকে উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit