মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

নবাবগঞ্জে প্রধান শিক্ষক কর্তৃক কথিত ম্যানেজিং কমিটি, সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের শিমর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়নে অনিয়মকে কেন্দ্র করে অত্র কমিটির ৫ জন সদস্য পদ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন। সেই সাথে বিভিন্ন অনিয়ম এনে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে ৬টায় ভাদুরিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন (অভিভাবক) ছালেহা বেগম, হেলাল উদ্দীন, হারুনুর রশিদ, তোজাম্মেল হক এবং মমিনুর ইসলাম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শিমর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষার্থীদের অভিভাবকের খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তত ও প্রকাশ না করে এমনকি কোন প্রকার নোটিশ, বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই অতিগোপনে ম্যানেজিং কমিটি গঠন করে। অত্র কমিটিতে প্রধান শিক্ষক পদত্যাগ করা পাঁচজন অভিভাবককে সদস্য হিসেবে তালিকা প্রকাশ করেন। প্রকৃত পক্ষে তারা অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী হিসেবে কোন মনোনয়ন পত্র গ্রহণ ও মনোনয়ন ফি জমা দেয়নি।

পরে সদস্য পদে দায়িত্ব পালন করতে অনিচ্ছুক হওয়াই বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক চৌধুরী বরাবর পদত্যাগ পত্র ডাকযোগে প্রেরণ করেন। সেই সাথে পদত্যাগ পত্রের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষাবোর্ড দিনাজপুরসহ বিভিন্ন দপ্তরে ডাকযোগে প্রেরণ করেন। এমনকি পদত্যাগ করা পাঁচ সদস্য অত্র ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পালন করতে অনিচ্ছুক মর্মে এফিডেভিট মূলে ঘোষনা দিয়েছে।

লিখিত বক্তব্যে তারা আরো বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করতে তাদেরকে কথিত ম্যানেজিং কমিটিতে অর্ন্তভুক্ত করেছেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা আবারো ঘোষনা করেন যে, ০৫/০৩/২০২২ ইং হইতে শিমর উচ্চ বিদ্যালয়ের কথিত ম্যানেজিং কমিটির সাথে তাদের পাঁচজন অভিভাবকের কোন সম্পৃক্ততা নেই। সেই সাথে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি গঠন করার দাবিও জানান তারা।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit