শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

নিসের বিপক্ষে পিএসজির হার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। আগের লেগে গত বছরের ডিসেম্বরেও দলটির বিপক্ষে হেরেছিল মাওরোসিও পচেত্তিনোর দল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে এটি বড় ধাক্কাই হয়ে আসল তাদের জন্য।

পুরো প্রথমার্ধে নিসের গোলপোস্ট লক্ষ্য করে কেবল ৪টি শট নিতে পারে পিএসজি। অন্যদিকে ঘরের মাঠে উজ্জ্বীবিত ফুটবল খেলে নিস। ম্যাচের শুরুর ছয় মিনিটের মধ্যে দুটি আক্রমণ করে নিস। গুয়েহির প্রথম শট আটকান পিএসজি গোলরক্ষক, দ্বিতীয়টি তিনি নিজেই বাইরে মারেন।

দ্বিতীয়ার্ধেও নিজেদের খেলায় ফিরতে পারেনি পিএসজি। নেইমারের একটি ফ্রি কিক দুর্বলভাবে গোলরক্ষকের হাতে পৌঁছায়। বদলি হিসেবে নামা ইকার্দির শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

এরপর ম্যাচের দুই মিনিট বাকি থাকতেই গোলের দেখা পায় নিস। এতে অবশ্য দায়টা জর্জিনিয়ো উইজনালডমের। সতীর্থের ক্রস স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। তার পেছনে থাকা দেলোঁ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। লিগ ওয়ানে তৃতীয় হারের স্বাদ পায় পিএসজি।

লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিস।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit