শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

সি এম তোফায়েল সামী জনকল্যাণে নিবেদিত ছিলেন : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সি এম তোফায়েল সামি ছিলেন একজন সত্যিকারের পরোপকারী মানুষ। তিনি সবসময় জনকল্যাণে নিবেদিত ছিলেন। আজ শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে মরহুম সি এম তোফায়েল সামীর স্মরণে সিলেট রত্ন ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট রত্ন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সি এম তোফায়েল সামীর স্মৃতিচারণ করতে গিয়ে ড. মোমেন বলেন, সি এম তোফায়েল সামী সবসময় জনগণের কল্যাণ চেয়েছিলেন।

তিনি বিভিন্ন দপ্তরে যত তদবির করেছেন সব মানুষের কল্যাণে করেছেন, নিজের জন্য কখনই করেননি। ড. মোমেন বলেন, তিনি ছিলেন আমাদের সমাজের একটি উজ্জ্বল নক্ষত্র। যেখানে মানুষের কল্যাণের জন্য কাজের প্রয়োজন হতো তিনি সেখানেই ছুটে যেতেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সি এম তোফায়েল সামী মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও পরোপকারী মানুষকে হারিয়েছি। সিলেটের উন্নয়নে তাঁর অবদান সিলেটবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সিলেট রত্ন ফাউন্ডেশনের সভাপতি ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে সি এম তোফায়েল সামীর ভাই সাবেক পররাষ্ট্রসচিব ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামী, সি এম তোফায়েল সামী’র ছেলে সি এম ফজলে সামী, সিলেট রত্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর, পূবালী ব্যাংকের সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী। উল্লেখ্য, সি এম তোফায়েল সামী ২০২১ সালের ৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তাঁর নেতৃত্বে সিলেট রত্ন অ্যাওয়ার্ড, রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড, শিক্ষা বৃত্তি প্রদান, ত্রাণ বিতরণসহ নানারকম সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশ্ব সিলেট সম্মেলনেরও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সি এম তোফায়েল সামী লায়ন্স ক্লাব, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের আজীবন সদস্য ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit