বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ইউক্রেনের মানবিক সংকট নিয়ে বৈঠকে নিরাপত্তা পরিষদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেনের মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। কূটনৈতিক সূত্র সমূহ এ কথা জানায়। 

আন্তর্জাতিক গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, জরুরি এ বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সম্ভাব্য একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে বসবে। 

মেক্সিকো ও ফ্রান্সের প্রস্তাবে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানায় সূত্রটি। প্রস্তাবে ইউক্রেনে রুশ শত্রুতার অবসান, মানবিক সহায়তার অবাধ প্রবাহ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি রয়েছে।

যদিও এ প্রস্তাব পাশে যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির দাবি এ প্রস্তাবে উল্লেখ থাকতে হবে মানবিক সংকটের জন্য রাশিয়া স্পষ্টত দায়ী। অপর এক কূটনীতিক এ কথা জানান। 

ফ্রান্স গত মঙ্গলবারই প্রস্তাবের ওপর ভোটাভুটি চেয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি।

কিউএনবি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit