মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

ফুলবাড়ী সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় মাদক সহ আটক-১

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৬৬ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি রসুলপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ভারতীয় মাদক সহ আটক-১ ও পলাতক-৩। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) গত ৪ঠা মার্চ বিকেল ২ টায় গোপন সূত্রে সংবাদ পেলে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনস্ত রসুলপুর বিওপির ঢহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ সফিকুল ইসলাম কে দ্রুত নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার নং-২৯৯/৪এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে রসুলপুর পলিপাড়া নামক স্থানে ওৎপেতে থেকে নিতাই রায় (৩৫) কে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৮পিচ ইয়াবা সহ আটক করেন। আটককৃত মাদকের মূল ১০হাজার ৪ শত টাকা। আপর দিকে পলাতক আসামীরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির পুখুরী গ্রামের আতাউর রহমান এর পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৩০), মোঃ আফসার আলীর পুত্র মোঃ আব্দুল লতিফ (৪০), এবং বাচ্চু মিয়ার পুত্র মোঃ জাহিদ (২৮) ৩জন চোরাকারবারী পালিয়ে যায়। নায়েক সুবেদার মোঃ সফিকুল ইসলাম বাদী হয়ে আটকৃত নিতাই রায় (৩৫) কে ফুলবাড়ী থানায় চোরাচালান সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি)’র সাথে চোরাকারবারীকে আটকের বিষয়ে কথা বলেলে তিনি জানান, সীমান্ত এলাকায় যারা চোরাকারবারীর সাথে জড়িত থাকবে বা মাদক চোরাচালানের ব্যবসা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরা দেশের সত্রু। যারা এই পেশা ছেড়ে ভালো পথে আসবে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো এবং পূর্ন:বাসনের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগীতা করব। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সীমান্ত এলাকায় চোরাচালান সহ নানা রকম অবৈধ্য কার্যক্রম বন্ধ কল্পে কঠোর পদক্ষেপ নিয়েছেন। মাননীয় প্রধান মন্ত্রীর সেই আদেশ মেনে আমরা সীমান্ত এলাকায় দিন রাত চোরাচালান বন্ধ, ভারতে অবৈধ্য অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধ কল্পে বিজিবি সক্রীয়ভাবে কাজ করছে। সীমান্তে কোন অবৈধ্য কার্যক্রম যাতে কেউ করতে না পারে সেদিকে বিজিবি কড়া নজর রাখছে।

কিউএনবি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit