বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

ফেসবুক, টুইটার ও ইউটিউব নিষিদ্ধ করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশে ফেসবুক, টুইটার ও ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর দেশটিতে এই পরিষেবাগুলো নিষিদ্ধ করে দেয়।

রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে সিএনএন জানায়, মার্চেই রাশিয়ান ফেডারেশনে ফেসবুক নেটওয়ার্কের (মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন) ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিষয়ে মেটা প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, “এ সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ান ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য উৎস থেকে বিচ্ছিন্ন করা হবে।”

হোয়াইট হাউসও এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “এটি গভীরভাবে উদ্বেগজনক।”

ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে।

এদিকে এক প্রতিবেদনে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর টুইটার ব্যবহার সীমিত করেছে।

অন্যদিকে ইন্টারফ্যাক্স এবং আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার মতে, ২৪ ফেব্রুয়ারি থেকে অভিশংসক প্রধানের অনুরোধে রাশিয়ায় টুইটার ব্যবহার সীমাবদ্ধ করা হয়েছে।

তবে ইউটিউবের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit