মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

৫ মার্চ ১৯৭১: গুলি চলছেই, বাড়ছে লাশের মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ :  মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের জনসংযোগ কর্মকর্তা (স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়) রবীন্দ্রনাথ ত্রিবেদী তার ’৭১ এর দশমাস’ বইতে লিখেছেন, ১৯৭১ এর ৫ মার্চ টঙ্গীতে সেনাবাহিনীর গুলিতে চারজন নিহত ও বহু শ্রমিক আহত হন।

ঢাকায় সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সরকারি ঘোষণা আসে সন্ধ্যায়।

বঙ্গবন্ধুর নির্দেশে এদিন হরতালের পর ব্যাংক খোলা রাখা হয়। আর জুমার নামাজের পর শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদে মসজিদে করা দোয়া। রাজধানীসহ সারাদেশে প্রতিবাদ সভা ও শোভাযাত্রার করা হয়।

রবীন্দ্রনাথ ত্রিবেদীর ভাষ্যে, ওইদিন বিভিন্ন জেলায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।

আন্দোলনে সাড়া দিয়ে বিকালে কবি-সাহিত্যিক ও শিক্ষকরা মিছিল নিয়ে রাজপথে নামেন। শহীদ মিনারে আহমদ শরীফের নেতৃত্বে এক সভায় তারা স্বাধীনতার শপথ নেন। ঢাকায় ছাত্রলীগ বের করে লাঠি মিছিল।

বাংলাদেশে আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা হয় লাহোরে। 

বিক্খুব্ধ ওই সময়ে পিপলস পার্টির চেয়ারম্যান ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। 
বৈঠকের পর পার্টির মুখপাত্র আবদুল হাফিজ পীরজাদা মন্তব্য করেন, জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত রাখায় আওয়ামী লীগের প্রতিক্রিয়া অত্যন্ত অবাঞ্ছিত এবং আদৌ যুক্তিযুক্ত নয়।

অন্যদিকে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান বিকালে করাচি থেকে ঢাকায় পৌঁছান, পরে রাতে বঙ্গবন্ধুর সাথে ধানমণ্ডির বাসভবনে দেখা করেন।

তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমদ ৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি সম্প্রচার করতে ঢাকা বেতারের প্রতি আহ্বান জানান।

রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সিলেটসহ বাংলাদেশের অন্যান্য স্থানে সেনাবাহিনী গুলিয়ে চালিয়ে নিরীহ-নিরস্ত্র মানুষকে হত্যা করছে। 

এভাবে নিরস্ত্র মানুষ হত্যা করাকে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। 

কিউএনবি/অনিমা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit