বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

লালপুরে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৮১ Time View
মোঃমাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপু্রে মোহাম্মদ জুয়েল আলী(৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(৪ মার্চ) ভোর রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের সাকেত আলীর ছেলে।  জানা যায়, রাতে কে- বা কাহারা জুয়েল আলীকে ধরে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পায়ের রগ কেটে দিয়ে মারাত্মক জখম করে তাঁর বাড়ির উত্তর পাশে ফসলের মাঠে ফেলে রেখে যায়।

শুক্রবার ভোরে স্থানীয় লোকজন তাকে  রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই যুবকের লাশ উদ্ধার  করে নিয়ে যায় পুলিশ।  এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে আছে, এখন পর্যন্ত ( দুপুর সাড়ে ১২ টা) থানায় কোন মামলা হয়নি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit