বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জেলেনস্কির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি তার দেশে রুশ বিমান হামলা ঠেকাতে পাশ্চাত্যকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার আহ্বান জানান। ইউক্রেন ও রাশিয়ার আলোচকরা গতকাল দ্বিতীয় দফা আলোচনায় বসেন। তাতে তেমন অগ্রগতি হয়নি।

এমন প্রেক্ষাপটেই ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশ্চাত্যের প্রতি উড্ডয়ন নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, সেটা না করতে পারলে তাদের যুদ্ধবিমান সরবরাহ করা হোক। উড্ডয়ন নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠার পর তা কার্যকর করতে গেলে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা আছে বলে ন্যাটো তথা পাশ্চাত্য এ বিষয়ে অনাগ্রহ দেখিয়ে আসছে।

জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনের পতন হলে হামলার শিকার হবে তিন সাবেক সোভিয়েত বাল্টিক দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া। এর কিছু আগে যুদ্ধবিরতির লক্ষ্যে দুই পক্ষের আলোচকদের সংলাপ বিশেষ অগ্রগতি ছাড়াই শেষ হয়। ইউক্রেনের আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেন, ‘আমরা যা আশা করেছিলাম তা হয়নি। ’ তবে পোদোলিয়াক এ-ও জানান, ‘শান্তিপূর্ণ বেসামরিক লোকদের‘ সরিয়ে নিতে এবং যুদ্ধপীড়িত এলাকায় ওষুধ ও খাদ্য সরবরাহের ব্যাপারে মানবিক সহায়তার বিষয়ে দুইপক্ষ একমত হয়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় লোকজন সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির ‘সম্ভাবনা’ রয়েছে। উভয়পক্ষ ‘সম্ভাব্য দ্রুততম সময়ে’ আবার আলোচনায় বসতেও সম্মত হয়েছে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit